৪ মে ২০২৬

পুলিশের ধারণা বিবাদ

নিউ ইয়র্কে পাতাল ট্রেন স্টেশনে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
নিউ ইয়র্কে পাতাল ট্রেন স্টেশনে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রঙ্কসের একটি সাবওয়ে স্টেশন

ইমা এলিস: নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি সাবওয়ে ( পাতাল ট্রেন) স্টেশনের প্ল্যাটফর্মে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। গ্র্যান্ড কনকোর্স এলাকার ১৭০তম স্ট্রিট সাউথবাউন্ড সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বিকেল প্রায় ৩টার কিছু আগে এই গুলির ঘটনা ঘটে। এটি নিউ ইয়র্ক সিটির চলতি বছরের প্রথম সাবওয়ে গুলির ঘটনা।
নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পুলিশ দেখতে পায় ৪১ বছর বয়সী এক ব্যক্তি উরু ও কুঁচকিতে গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে লিংকন হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
কর্মকর্তারা বলেন, নিহত ব্যক্তি পুলিশের কাছে পরিচিত ছিলেন এবং প্রায়ই সাবওয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। তাদের ধারণা, কোনো বিরোধের জের ধরে এই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি যাকেও পুলিশ আগে থেকে চেনে স্টেশন থেকে পালিয়ে যায়। তার পরনে ছিল নীল জ্যাকেট ও ক্রিম রঙের হুডি। পুলিশ আশপাশের একটি ভবনে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কর্মকর্তারা জানান, চলতি বছরে সাবওয়ে ব্যবস্থায় এটিই প্রথম গুলির ঘটনা এবং হত্যাকাণ্ড। গত বছর সাবওয়েতে তিনটি গুলির ঘটনা ঘটেছিল।
তদন্ত চলাকালে বি ও ডি লাইনের ট্রেন উভয় দিকেই ১৭০তম স্ট্রিট স্টেশন এড়িয়ে চলাচল করছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি