নিউ ইয়র্কে পার্টিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি পার্টিতে বন্দুকধারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে ওই হামলার আরও ১৪ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিউ ইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানান, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সে সময় সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় একশ জন এদিক-সেদিকে এলোমেলোভাবে দৌঁড়ে পালাচ্ছিলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৬ জনের হতাহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুঃখজন খবর হচ্ছে দু'জন নিহত হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। এদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এছাড়া গোলাগুলির ঘটনায় একজন জড়িত ছিল নাকি আরও বেশি বন্দুকধারী ছিল তাও জানাতে পারেনি পুলিশ। মার্ক সিমন্স বলেন, আমাদের কমিউনিটির জন্য এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি