৬ মে ২০২৬

নিউ ইয়র্কে মার্চ থেকে খুলছে সিনেমা হল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে মার্চ থেকে খুলছে সিনেমা হল
নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চ মাস থেকে নিউইয়র্ক সিটির সিনেমা হলগুলো আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে। এ নগরীতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি পদক্ষেপ। সোমবার গভর্নর অ্যানড্রিউ ক্যুমো এই ঘোষণা দেন। ক্যুমো বলেন, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রিনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবেন। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে। ক্যুমো টুইটার বার্তায় লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’ মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। নগরীতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি