৬ মে ২০২৬

নিউ ইয়র্কে করোনায় প্রিয়জন হারানোরা পাচ্ছেন শেষকৃত্যের তহবিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে করোনায় প্রিয়জন হারানোরা পাচ্ছেন শেষকৃত্যের তহবিল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত এক বছরে করোনা ভাইরাস মহামারিতে যারা প্রিয়জনদের হারিয়ে যারা নিজ খরচে শেষকৃত্যের কাজ সম্পন্ন করেছেন তাদেরকে সেই খরেচের অর্থ ফেরত দেবার ঘোষনা দিয়েছেন সিনেটের মেজরিটি লিডার চাক শুমার ও মার্কিন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারি জরুরী পরিচালনা সংস্থা (ফেমা) এ খাতে প্রায় ২ হাজার কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। এর ফলে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে নিহত প্রায় তিন শতাধিক বাংলাদেশি পরিবারও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সিনেটের মেজরিটি লিডার চাক শুমার ও মার্কিন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ঘোষনা অনুযায়ী প্রিয়জন হারানো প্রতিটি পরিবার পাবেন ৭ হাজার ডলার বা ৫ লাখ ৯২ হাজার ৭৭ টাকা। এই অর্থ পেতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের শেষকৃত্যের ব্যয়, মৃত্যুর প্রশংসাপত্র এবং যাবতীয় রসিদ জমা দিতে হবে। গত বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মৃত্যুবরণকারিদের স্বজনেরা আবেদন করতে পারবেন তারা উল্লেখ করেন। কেন এই তহবিল প্রয়োজন তা বর্ণনা করে মার্কিন সিনেটর চাক শুমার বলেন, কোভিডের কারণে ঐসব পরিবারের বেশিরভাগ মানুষই অর্থের অভাবে যথাযথভাবে শেষকৃত্যের কাজ সম্পন্ন করতে পারেন নাই। অনেক কষ্ট করেই তারা শেষকৃত্যের কাজ সেরেছেন এটি কেবল ভয়াবহ এবং অমানবিক। চাক শুমার বলেন ওকাসিও-কর্টেজ গত বছর এপ্রিলে এই বিষয়টি তাঁর নজরে এনেছিলেন। এই দুর্যোগ ত্রাণ তহবিল হ্যারিকেন স্যান্ডির পরে পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারি জরুরী পরিচালনা সংস্থা (ফেমা) তৈরি করা প্রোগ্রামটির মতোই তিনি প্রস্তাব দিয়েছিলেন। ওকাসিও-কর্টেজ বিষয়টি ব্যক্তিগতভাবে তৈরি করে বলেছিলেন, 'আমি যখন আমার ১৮ বছর বয়সে আমার বাবা হারিয়েছিলাম। তখন বাবার শেষকৃত্যের ব্যয় বহন করতে আমার পরিবারসহ অনেক পরিবারের কাছে সাহায় নিতে হয়েছে। এ রকম অনেক ঘটনাই আমি দেখেছি। ওকাসিও-কর্টেজ আরও বলেন, গত চার বছরে কেন আমাদের অভিবাসী পরিবারকে টার্গেট করা করা হয়েছিল তা আমি পুরোপুরি বোধগম্য নই। তবে বর্তমানে এই পরিবারগুলিকে বিশেষত বাইডেন প্রশাসন, ডেমোক্র্যাটিক সিনেট ও গণতান্ত্রিক হাউস অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে করেন ওকাসিও-কর্টেজ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি