৬ মে ২০২৬

নিউ ইয়র্কে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। আগামী ৭ ডিসেম্বর থেকে এসব স্কুল খুলবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গেল কিছুদিন ধরে প্রতিদিনই গড়ে শনাক্ত হচ্ছেন প্রায় দুই লাখ। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। কোভিড প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউ ইয়র্ক। তবে এর মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে। নিউ ইয়র্কে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ। মারা গেছেন অন্তত ৩৫ হাজার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি