৮ মে ২০২৬

নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
বাংলাপ্রেস নিউ ইর্য়ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে। আগের রাতে অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল। তিনি বলেন, এটি বিপদজ্জনক এবং জীবন বিধ্বংসী ঝড়। এক্সে এক পোস্টে ক্যাথি হোচুল লিখেছেন, ‘আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। এই অঞ্চলজুড়ে আমি তীব্র বৃষ্টিপাত দেখছি। ’ তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি