৭ মে ২০২৬

নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে অস্ত্রধারীর ঘোরাফেরায় নিরাপত্তা জোরদার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে অস্ত্রধারীর ঘোরাফেরায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের পাশে অস্ত্রধারী ব্যক্তির সন্দেহভাজন ঘোরাফেরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সদর দপ্তরের বাইরে অস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে। নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে। পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি