নিউ ইয়র্কে দু’গ্রুপের সংঘর্ষে শিশুসহ দুই নারী গুলিবিদ্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ দুই নারী। স্থানীয় সময় শনিবার (৮ মে) টাইমস স্কয়ারে হয় এ ঘটনা। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫ থেকে ৬ জন। তাদের সবার হাতেই ছিলো বন্দুক। সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আহতদের একজন চার বছরের শিশু ও অপর দু’জন নারী। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। তবে আহতরা কেউই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি