নিউ ইয়র্কে দৈনিক করোনা আক্রান্তের নতুন রেকর্ড!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আবারো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারিতে নতুন রেকর্ড হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। গত শুক্রবার ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পরিসংখ্যান অনুসারে, এর আগে নিউ ইয়র্কে সর্বোচ্চ দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮। সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।
শুক্রবারের তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি