নিউ ইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি হামলা,আহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি নিয়ে হামলার ঘটনায় অন্তত ছয় বিক্ষোভকারী আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মিডটাউন ম্যানহাটনের উদ্দেশ্যে যাত্রা করার সময় ছয়জন বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালক ধাক্কা দেয়। পুলিশ সূত্র জানিয়েছে যে হতাহতদের বেলভ্যু হাসপাতাল ও এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।
পুলিশ জানায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে অন্তত অর্ধশত মানুষ উপস্থিত ছিল। কয়েকজন আন্দোলনকারী একটি থেমে থাকা গাড়ির চারপাশে ভিড় করেছিল, তখনই হঠাৎ করে বিএমডব্লিউ সেডান গাড়ি নিয়ে একজন গাড়ি তুলে দেয়। প্রায় ৭ শত জন বিক্ষোভকারী ওই প্রতিবাদে অংশ নিয়েছিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি