৫ মে ২০২৬

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (জুন ১৬) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্ক কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন প্রকার কনস্যুলার সেবার মান প্রত্যক্ষ করেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন। কনস্যুলেটে আগমনের পর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকারের প্রবাসী বান্ধব কূটনীতির অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনস্যুলেট নিয়মতান্ত্রিকভাবে সেবা প্রদান করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। কনস্যুলেটে আগত সেবা প্রার্থীসহ কমিউনিটির সদস্যবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন প্রবাসী বাংলাদেশীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পররাষ্ট্রমন্ত্রীর এ কনস্যুলেট সফরকে ঐতিহাসিক উল্লেখ করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্যসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, জাতিসংঘে রোহিঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি