৭ মে ২০২৬

নিউ ইয়র্কে আগুনে পুড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে আগুনে পুড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় রবিবার (৫ মার্চ) নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে। রকল্যান্ড কাউন্টির ফায়ার কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুনের খবর পাওয়া যায়। আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে, এমন খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়। তিনি বলেন, বিল্ডিংটিতে প্রবেশের জন্য অসংখ্য প্রচেষ্টা চালানো হলেও পরিস্থিতি ভালো ছিল না এবং যার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি। পরে মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। মৃতদের তিনজনকে বাড়ির দ্বিতীয় তলায় এবং দুইজনকে প্রথম তলায় পাওয়া যায়। কিয়ার বলেন, আগুনে ওই বাড়ির কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের সময় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য আহত ওই পাঁচ ব্যক্তির বর্তমান অবস্থা অজানা বলে কর্তৃপক্ষ জানালেও তাদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা বলা হয়নি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি