৮ মে ২০২৬

নিউ ইয়র্কে ১০৯ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা, অভিবাসী সঙ্কট সমাধানে রয়েছে মোটা বরাদ্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে ১০৯ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা, অভিবাসী সঙ্কট সমাধানে রয়েছে মোটা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: অভিবাসী সঙ্কট সমাধানের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ রেখে ১০৯.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত এই বাজেটে নিউ ইয়র্কে অভিবাসী সঙ্কট সমাধানের জন্য বড় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অব্যাহত ভাবে বাড়তে থাকা আশ্রয়প্রার্থী, কোভিড-১৯ স্টিমুলাস ফান্ডিং কমে আসা, ট্যাক্স রেভিনিউ হ্রাস, অমিমাংসিত শ্রম চুক্তি এসবের কারণেই ২০২৫ অর্থবছরের বাজেটকে বড় করেছে। তবে দায়িত্বশীল ও কার্যকর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আশ্রয়প্রার্থীদের যথার্থ সেবা নিশ্চিত করছি এবং একটি ভারসাম্যমূলক বাজেট দিতে পেরেছে। যাতে নিউইয়র্কারদের মধ্যে একটি পেনিও বাড়তি ট্যাক্সের বোঝা চানো হয়নি, বলেন মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, সিটির একজন কর্মীকেও আমাদের লে-অফ করতে হবে না। বাজেট ঘোষণার আগে মেয়র এরিক অ্যাডামস জন নিরাপত্তা, স্যানিটেশন, শিক্ষা ও যুব উন্নয়ন এবং সিটি লাইব্রেরির জন্য বাজেট কর্তনের পথ থেকে সরে আসার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা বাজেটে ভারসাম্য আনতে পেরেছি কারণ আগে থেকেই সিটি খরচ কমানোর বাজেট প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করতে পেরেছে। প্রগ্রাম টু এলিমিনেট গ্যাপ (পিইজি) নামের কর্মসূচি ও নতুন নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা বিশেষ করে উল্লেখ করে তিনি বলেন, এতে সিটি এজেন্সিগুলোর খরচ কমেছে। এবং অর্থনীতির ভিত শক্ত থেকেছে। মেয়র বলেন মাইগ্র্যান্ট ফান্ডিংই আমাদের একটা বড় চাপ। আর এ জন্য নিউইয়র্কারদের হয়ে তিনি কয়েকবার হোয়াইট হাউজে গেছেন। "তবে আমরা অনন্তকাল বসে থাকতে পারবো না এই আশায় কখন ফেডারেল কি করবে? তারা সাড়া না দিলে আমাদেরকেই করতে হবে," বলেন তিনি। মেয়র জানান, মাইগ্র্যান্টদের এই চাপ সামলাতে সিটি ২ বিলিয়ন ডলারের কাছাকাছি বাজেট রেখেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি