নিউ ইয়র্ক রাজ্য গভর্নরের পদত্যাগ দাবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: এ সময়ের বহুল আলোচিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুম্যোর বিরুদ্ধে আরো চার নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৭ জন নারী তার বিরুদ্ধে এমন অভিযোগ করেলেন। ফলে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন সিনেটররা।
এর আগে বিভিন্ন সময় ছয়জন নারী কুম্যোর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে চুমু খাওয়া এবং শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়ার অভিযোগ আনেন। শুক্রবার নিউ ইয়র্কের এক নারী সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউ ইয়র্ক গভর্নর। একই সঙ্গে তিনি পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। কুম্যোর রাজনৈতিক সহচর চাক শুমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুম্যো নিউ ইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’।
তার ভাষায়, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’ সপ্তম অভিযোগটি আসার আগে শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করিনি।’
এ বিষয়ে দেয়া বিবৃতিতে শমার এবং গিলিব্র্যান্ড বলেন, ‘একাধিক বিশ্বাসযোগ্য যৌন হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠার পর কুম্যো তার রাজনৈতিক সহচর এবং নিউ ইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন। গভর্নের পদ থেকে তার পদত্যাগ করা উচিত।’
এর আগে, নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-কর্টেজ এবং কংগ্রেসম্যান জামাল বৌম্যানও এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগকে সত্য আখ্যা দিয়ে কুম্যোর পদত্যাগ দাবি করেছিলেন। তাদের মতে, ‘এতগুলো অভিযোগের মুখোমুখি হয়ে তিনি গভর্নর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’ একই সুর শোনা গেছে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্ল্যাসিওর গলায়ও। তিনি কুম্যোর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
আগামী বছর গভর্নর হিসেবে কুম্যোর অফিসের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নিজের অঙ্গরাজ্যে করোনাভাইরাস মহামারির সময় দক্ষতার পরিচয় দেয়ার কারণে গত বছর তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন গভর্নর কুম্যো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি