৪ মে ২০২৬

নিউ জিল্যান্ডের সৈকতে ভিনগ্রহী'র কঙ্কাল কে ঘিরে না বিতর্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ জিল্যান্ডের সৈকতে ভিনগ্রহী'র কঙ্কাল কে ঘিরে না বিতর্ক

বাংলাপ্রেস দেস্ক,ঢাকা: দুই পা, ডানা, ধারালো দাঁত আর লেজ বিশিষ্ট এই কঙ্কালটিকে স্থানীয়রা ‘ভিনগ্রহী’ বলেই সাব্যস্ত করেছেন।

নিউ জিল্যান্ডের ক্যান্টারবেরি সৈকতে ভেসে আসা এক প্রাণীর দেহাবশেষকে ঘিরে এই মুহূর্তে শুরু হয়েছে তুমুল হইচই। দুই পা, ডানা, ধারালো দাঁত আর লেজ বিশিষ্ট এই কঙ্কালটিকে স্থানীয়রা ‘ভিনগ্রহী’ বলেই সাব্যস্ত করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ওট্যাগো ডেলি টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সৈকতের নিকটবর্তী জনপদ ক্রাইস্টচার্চের বাসিন্দা হানা মেরি এই প্রাণীটির ছবি প্রথম নেট-এ আপলোড করেন। হানার বক্তব্য— প্রথম দর্শনেই জীবটিকে তাঁর এই গ্রহের প্রাণী বলে মনে হয়নি। ‘নিউ জিল্যান্ড হেরাল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হানা জানান, তাঁরা এই দেহাবশেষ এক প্রাণীদেহ সংরক্ষকের কাছে পাঠান। সেই সংরক্ষকও কঙ্কালটি দেখে চমকে যান। ফেসবুকে ছবিটি পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়।

পরে নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ-এর বিজ্ঞানী ম্যালকম ফ্রান্সিস জানান, এই কঙ্কাল ‘ডিপটোরাস নাসুটাস’ নামের এক সামুদ্রিক প্রাণীর। তা আসলে এক প্রজাতির শঙ্কর মাছ। ফ্রান্সিস জানিয়েছেন, এই মাছটিকে ‘রাফ স্কেট’ বলা হয়। এদের গায়ে কাঁটা রয়েছে। নিউ জিল্যান্ডের সমুদ্রে এদের দেখা মেলে। জীবিত অবস্থায় তাদের দেহ চাকতির মতো। মৃতদেহটি বিকৃত হওয়ার ফলেই এমন বিচিত্র দেখাচ্ছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি