নিউ জার্সির ডোভারে ভয়াবহ অগ্নিকান্ডে রাস্তায় ধসে পড়ল ভবন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ডোভার শহরের ব্যস্ত এলাকা নর্থ ওয়ারেন সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একটি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনতলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। এতে অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের লেলিহান শিখায় বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছে। ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কী কারণে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডোভার সিটি মেয়র জেমস ডোড বলেন, বিল্ডিংটি অত্যন্ত পুরাতন এবং ঝুকিপূর্ণ ছিল। আকস্মিক এ অগ্নিকান্ডে ওই এলাকার বাসিন্দারা হতবাক হয়ে পড়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র।
তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, এর আগে একবার ওই ভবনের মালিক নিজে আগুন লাগিয়েছিলেন এবং এবারও হয়ত তিনি তাই করেছেন। সমালোচনাকারীরা বলছেন, সরকারের কাছ থেকে বীমা সুবিধা নেয়ার জন্য ভবনের মালিক এ কাজ করে থাকতে পারেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি