৫ মে ২০২৬

নিউ ইয়র্কের সাবওয়ে ভাড়ায় চালু হলো 'ট্যাপ-অ্যান্ড-গো'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পিএম
নিউ ইয়র্কের সাবওয়ে ভাড়ায় চালু হলো 'ট্যাপ-অ্যান্ড-গো'

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির সাবওয়ে নতুন বছরের শুরুতে মেট্রোকার্ড ব্যবস্থার পরিবর্তে 'অমনি' নামের একটি কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেমে রূপান্তরিত হতে যাচ্ছে।

১৯৯৪ সালে চালু হওয়া মেট্রোকার্ড কেনা বা রিফিল করার শেষ দিন বুধবার। তবে এসব কার্ড ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ব্যবহার করা যাবে। চূড়ান্ত গ্রহণযোগ্যতার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) গত মার্চে এই ট্যাপ-অ্যান্ড-গো ব্যবস্থায় রূপান্তরের ঘোষণা দেয়। ২০১৯ সালে প্রথম চালু হওয়া এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা ডিজিটাল ওয়ালেট, কন্ট্যাক্টলেস ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ফিজিক্যাল অমনি কার্ড ব্যবহার করে সরাসরি ভাড়া পরিশোধ করতে পারবেন।

এমটিএ’র চেয়ার ও সিইও জান্নো লাইবার জানান, বর্তমানে ৬৫ শতাংশ যাত্রী ইতোমধ্যেই ট্যাপ-অ্যান্ড-গো পদ্ধতিতে ভাড়া দিচ্ছেন। তিনি একে ভাড়া পরিশোধের 'সবচেয়ে দ্রুত, সহজ ও সুবিধাজনক উপায়' হিসেবে উল্লেখ করেন। এমটিএ আরও জানায়, নিয়মিত পূর্ণ ভাড়ার ৮৫ শতাংশ যাত্রী এবং রিডিউসড-ফেয়ার সুবিধাভোগী ৫৫ শতাংশ যাত্রী অমনি সিস্টেম ব্যবহার করছেন।

ডিসেম্বরে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ট্যাপ-অ্যান্ড-গো ব্যবহারের হার আরও বেড়েছে। বর্তমানে সাবওয়ে ও বাস যাত্রার ৯৪ শতাংশ ভাড়াই নতুন এই সিস্টেমের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।

অমনি ব্যবস্থার আওতায়, পূর্ণ ভাড়ার যাত্রীরা এক সপ্তাহে ৩৪ ডলার (যা ১২টি যাত্রার সমান) পরিশোধ করলে ওই সপ্তাহের বাকি সময়ের জন্য বিনামূল্যে ও সীমাহীন যাতায়াতের সুবিধা পাবেন। রিডিউসড-ফেয়ার যাত্রীরা সপ্তাহে ১৭ ডলার খরচ করলেই একই সুবিধা পাবেন।

এমটিএ আশা করছে, মেট্রোকার্ড উৎপাদন ও বিতরণ, ভেন্ডিং মেশিন মেরামত এবং নগদ অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা খাতে বছরে অন্তত ২ কোটি ডলার সাশ্রয় হবে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি