৫ মে ২০২৬

প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে

নিউ ইয়র্কের ডায়মন্ড ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বী জুয়েলারদের মধ্যে তুমুল মারামারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পিএম
নিউ ইয়র্কের ডায়মন্ড ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বী জুয়েলারদের মধ্যে তুমুল মারামারি

নোমান সাবিত: প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ম্যানহাটনের ডায়মন্ড ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বী জুয়েলারদের মধ্যে শুক্রবার বিকেলে তীব্র মারামারি বেধে যায়, যা ক্যামেরায় ধরা পড়ে। হতভম্ব ক্রেতাদের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় দুই ব্যবসায়ীকে হাতকড়া পরানো হয় এবং আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ৪৬ বছর বয়সী জর্জ আকে ও তার ৪২ বছর বয়সী ভাই ফ্রেডি আকে—দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা ওয়েস্ট ৪৭তম স্ট্রিটে নিজেদের যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে প্রতিদ্বন্দ্বী জুয়েলার ট্র্যাক্সএনওয়াইসি (TraxNYC)-এর মালিক মাকসুদ আগাদজানিকে মারধর করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ভিডিও অনুযায়ী, ৩৯ বছর বয়সী আগাদজানি আকাই ডায়মন্ডস নামের দোকানে ঢুকে তাদের বিরুদ্ধে নিজের ও নিজের ক্রেতাদের কাছ থেকে প্রতারণা করার অভিযোগ তোলেন।

'আমার **** টাকা কোথায়, তুমি ****,' চিৎকার করতে করতে আগাদজানিকে গয়নার কাউন্টার ঝাঁকাতে এবং এক ভাইয়ের সামনে একটি ব্রেসলেট আছড়ে ফেলতে দেখা যায়।

তিনি আরও চেঁচিয়ে বলেন, 'আমার **** টাকা কোথায়! এই বাজে ব্রেসলেটটা আমি পেয়েছি। আমার টাকা কোথায়! তুমি কী করবে, ****?!'—এমন উন্মত্ত বাক্য ছুড়ে তিনি ইনস্টাগ্রামে একের পর এক ভিডিও পোস্ট করেন, যা তার ৩৩ লাখ অনুসারীর কাছে ছড়িয়ে পড়ে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আগাদজানি একজনের মুখের সামনে রসিদ তুলে ধরে চিৎকার করছেন, 'তুমি আমার নাম ব্যবহার করছ, ****। তুমি **** চোর। নিরাপত্তারক্ষীরা তাকে সামাল দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত দোকান থেকে বের করে দেন—তবু তিনি চিৎকার চালিয়ে যান।

তবে দ্বিতীয় একটি ক্লিপে দেখা যায়, কিছুক্ষণ পর আবারও দু’পক্ষের বিরোধ জ্বলে ওঠে। এক ভাই আগাদজানির মুখে থুতু ছিটান, যার পরপরই সহিংস সংঘর্ষ শুরু হয়। এতে একদল লোক তাকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।

ট্র্যাক্সএনওয়াইসির মালিককে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আরেকটি ভিডিওতে নিজের গলায় লালচে দাগ দেখান, সঙ্গে ছিল একটি ঝলমলে সোনার চেইন।

তিনি অভিযোগ করেন, “আমি যা করেছি তা প্রকাশ করায় তারা আমার নিজের চেইন দিয়েই আমাকে শ্বাসরোধ করেছে।”

নিউ জার্সির বাসিন্দা আকে ভাইদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানায়। আরেকজনকে সমন দেওয়া হলেও সংঘর্ষে তার ভূমিকা কী ছিল, পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

আগাদজানির অভিযোগ, আকে ভাইরা তার এক ক্রেতার কাছে একটি ব্রেসলেট বিক্রি করেন এবং দাবি করেন—দু’টি ব্যবসায়েই একই পণ্য রয়েছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ক্রেতাকে দামি ১৪ ক্যারেট সোনার গয়না বলে বিক্রি করা হলেও তা আসলে নাকি ১০ ক্যারেট ছিল।

ভিডিওতে আগাদজানি বলেন 'এই জঘন্য কোম্পানির রসিদ এটা—যারা আমার পরিচয় নকল করে' ।

'ওরা আমার ক্রেতার কাছে তাদের ব্রেসলেট বিক্রি করে তাকে ঠকিয়েছে, সোনার মান নিয়েও প্রতারণা করেছে। এই ইঁদুরগুলো বারবার এমন করেছে, আর আমি এতদিন সহ্য করেছি।

ঘটনাটি নিয়ে আগাদজানি ও আকে ভাইদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি