৭ মে ২০২৬

নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ অন্তত ১৯ জন মারা গেছে। স্থানীয় সময় রোববার সকালের দিকে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিশুদের বয়স ১৬ বছর বা তার কম। অগ্নিকাণ্ডে আহত ৬৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত তিন দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বলে উল্লেখ করেছেন অগ্নিনির্বাপক কর্মিরা। নিহতদের বেশিরভাগেরই ধোঁয়ায় তীব্র নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়েছিল। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ অগ্নিকাণ্ডকে 'ভয়াবহ' বলে অভিহিত করেছেন। রবিবার ভবনের কাছে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আধুনিক সময়ে আমরা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছি তার মধ্যে এটি একটি হতে চলেছে।' আনুমানিক ২০০ জন দমকলকর্মী রবিবার সকাল ১১ টার দিকে সিটির ৩৩৩ পূর্ব ১৮১ তম স্ট্রিটে বিল্ডিংটিতে আগুনে নেভানোর জন্য কাজ করেছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে অগ্নিকান্ডটি ১৯ তলা ভবনের তৃতীয় তলায় ছিল। জানালা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছিল ঐ ভবন থেকে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি