৫ মে ২০২৬

আর্কটিক অবরোধ অব্যাহত

নিউ ইয়র্কে মারাত্মক শৈত্যপ্রবাহে বাড়ির বাইরে ১০ জনের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পিএম
নিউ ইয়র্কে মারাত্মক শৈত্যপ্রবাহে বাড়ির বাইরে ১০ জনের লাশ উদ্ধার

টানা এক সপ্তাহের প্রচণ্ড শৈত্যপ্রবাহ

নোমান সাবিত: টানা এক সপ্তাহের প্রচণ্ড শৈত্যপ্রবাহে নিউ ইয়র্ক সিটিতে বাড়ির বাইরে অন্তত ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।
সিটি হল থেকে এক ঝড় পরিস্থিতি ব্রিফিংয়ে মেয়র বলেন,অন্তত ১০ জন নিউ ইয়র্কারকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়ার পর আমরা মর্মান্তিকভাবে তাঁদের প্রাণ হারানোর খবর নিশ্চিত করছি। আমরা জানি না প্রতিটি মৃত্যুই হাইপোথার্মিয়াজনিত কি না, তবে প্রতিটি নিউ ইয়র্কারকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে।
গভর্নর ক্যাথি হোকুল যে শৈত্যপ্রবাহকে রাজ্যের ওপর 'আর্কটিক অবরোধ' বলে বর্ণনা করেছেন, তা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে অ্যাকুওয়েদার। সপ্তাহান্ত পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি ফারেনহাইটের সামান্য ওপরে উঠবে। রাতের তাপমাত্রা নেমে যাবে এক অঙ্কের ঘরে, এমনকি শূন্যের নিচেও।
কর্মকর্তারা জানিয়েছেন, বাতাসের তীব্রতায় অনুভূত তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবে, যা নিউ ইয়র্কের জন্য প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা সময় হতে যাচ্ছে। মঙ্গলবার ও বুধবার রাতে উইন্ড চিল শূন্যের নিচে থাকবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস বুধবার সকালের জন্য ‘কোল্ড ওয়েদার অ্যাডভাইজরি’ জারি করেছে এবং কড়া সতর্কবার্তায় বলেছে,এই তাপমাত্রায় অনাবৃত ত্বক থাকলে ফ্রস্টবাইট ও হাইপোথার্মিয়া অনিবার্য।
মেয়র মামদানি জানান, জীবন-হুমকিস্বরূপ ঠান্ডা” মোকাবিলায় শহরজুড়ে ঘন ঘন স্ট্রিট আউটরিচ চালানো হবে, বিভিন্ন সংগঠনের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো হবে এবং মানুষকে ঘরের ভেতরে রাখতে হাসপাতালগুলোকে রাতের বেলা ছাড়পত্র সীমিত রাখতে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন,শহর এখনও ‘কোড ব্লু’ অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা আউটরিচ জোরদার করছি, ২৪ ঘণ্টা তদারকি চালাচ্ছি এবং যত বেশি সম্ভব নিউইয়র্কারকে আশ্রয় দিতে আশ্রয়কেন্দ্রে প্রচলিত নিয়ম শিথিল করা হয়েছে। ৩১১ নম্বরে আসা কলগুলো ৯১১-এ রিরাউট করা হচ্ছে।
মেয়রের কার্যালয় জানিয়েছে, ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন গৃহহীন মানুষকে অস্থায়ী আবাসনে স্থান দেওয়া হয়েছে।
উষ্ণতা কেন্দ্রগুলোর তালিকার জন্য NYC.gov পোর্টাল দেখতে বলা হয়েছে। ঠান্ডা-সংক্রান্ত আরও সহায়তার তথ্য পাওয়া যাবে NYC.gov–এর নির্দিষ্ট পাতায়। জরুরি সহায়তার জন্য ৩১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি