৫ মে ২০২৬

নিউ ইয়র্কে ক্ষুধা সংকট মোকাবেলায় গভর্নর হোকুলের জরুরি অবস্থা ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম
নিউ ইয়র্কে ক্ষুধা সংকট মোকাবেলায় গভর্নর হোকুলের জরুরি অবস্থা ঘোষণা

নোমান সাবিত: সপ্তাহের শুরুতে গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্কের সেইসব বাসিন্দাদের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার জরুরি তহবিল ঘোষণা করেন, যারা শিগগিরই ফেডারেল খাদ্য সহায়তা (স্ন্যাপ) হারাতে পারেন। আজ তিনি আরও ৬৫ মিলিয়ন ডলার নতুন রাজ্য তহবিল বরাদ্দ করেছেন, যার মাধ্যমে প্রায় ৪ কোটি খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, নিউ ইয়র্কে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের প্রেক্ষিতে তিনি রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এছাড়া গভর্নর রাজ্যজুড়ে খাদ্যব্যাংকে সহায়তা করতে সানি এম্পায়ার স্টেট সার্ভিস কর্পস -এর সদস্যদের মোতায়েন করেছেন, যাতে স্থানীয় সম্প্রদায়গুলো ক্রমবর্ধমান সহায়তার চাহিদা মোকাবিলা করতে পারে।
এই তহবিলের লক্ষ্য হলো ওয়াশিংটনের অচলাবস্থার কারণে ফেডারেল সহায়তা ব্যাহত হলেও পরিবারগুলো যেন খাদ্য পায় তা নিশ্চিত করা। বর্তমানে প্রায় ৩০ লাখ নিউ ইয়র্কবাসী স্ন্যাপ- এর ওপর নির্ভরশীল, যা ১ নভেম্বর থেকে স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
গভর্নর হোকুল বলেন, আমি বহুবার বলেছি যে কোনো রাজ্যই এই ভয়াবহ ফেডারেল কাটতি পুরোপুরি পূরণ করতে পারবে না, তবুও আমি প্রতিশ্রুতিবদ্ধ যে এই ছুটির মৌসুমে কোনো নিউ ইয়র্কবাসী যেন না খেয়ে থাকে তা নিশ্চিত করতে।
নতুন ৬৫ মিলিয়ন ডলার রাজ্য তহবিলের মাধ্যমে খাদ্যব্যাংক, ফুড প্যান্ট্রি, স্যুপ কিচেন এবং অন্যান্য জরুরি খাদ্য সহায়তা কর্মসূচিগুলোকে শক্তিশালী করা হবে। এর মধ্যে রয়েছে—
৪০ মিলিয়ন ডলার হাঙ্গার প্রিভেনশন অ্যান্ড নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (HPNAP)-এর জন্য, যা রাজ্যজুড়ে ২,৭০০-এরও বেশি স্থানীয় খাদ্য সরবরাহকারী সংস্থার সঙ্গে কাজ করে।
২৫ মিলিয়ন ডলার নরিশ নিউ ইয়র্ক -এর জন্য, যা রাজ্যের কৃষকদের অতিরিক্ত উৎপাদিত খাদ্য যেমন দুধ, আপেল ও চিজ প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়।
গভর্নর আরও একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন, যেখানে পরিবারগুলো রাজ্য ও স্থানীয় খাদ্য, গরম রাখার ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য পাবে, ফেডারেল কাটতির প্রভাব নিয়ে নিজের গল্প শেয়ার করতে পারবে, এবং আঞ্চলিক পুনরুদ্ধার প্রচেষ্টার আপডেট জানতে পারবে।
যেসব পরিবার স্ন্যাপ, ফুড ব্যাংক বা স্থানীয় প্যান্ট্রির ওপর নির্ভর করে, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে চাপপূর্ণ। অনেক প্রোগ্রাম ইতিমধ্যেই মূল্যস্ফীতির কারণে চাপে রয়েছে, এখন আরও বিপুল সংখ্যক নতুন সহায়তাপ্রার্থী যুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ওয়াশিংটন দ্রুত ব্যবস্থা না নিলে পরিবারের ওপর নিম্নলিখিত প্রভাব পড়তে পারে:
খাদ্য: প্রায় ৩০ লাখ নিউ ইয়র্কবাসী প্রতি মাসে স্ন্যাপ-এর ওপর নির্ভর করে। এই সহায়তা বিলম্বিত বা বন্ধ হলে অনেক পরিবার খাবার ছাড়াই থাকতে পারে।
স্বাস্থ্যসেবা: প্রায় ১.৪ লাখ পরিবার তাদের স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ৪০% পর্যন্ত বৃদ্ধি দেখতে পারে, যা তাদের ডাক্তার দেখা, ওষুধ কেনা বা প্রাথমিক চিকিৎসা নিতেও বাধা সৃষ্টি করবে।
গরম রাখার ব্যবস্থা: হিপ সহায়তা বিলম্বিত হলে ১৫ লাখেরও বেশি পরিবার শীতকালে গরম রাখার খরচ বহন করতে হিমশিম খেতে পারে।
শিক্ষা: হেড স্টার্ট প্রোগ্রামে থাকা ছোট শিশুদের প্রাথমিক শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে।
কর্মসংস্থান ও কমিউনিটি প্রকল্প: অবকাঠামো ও নিরাপত্তা তহবিল কাটছাঁট হলে স্থানীয় উন্নয়ন প্রকল্প ও চাকরি ঝুঁকিতে পড়বে।
যদি স্ন্যাপ সুবিধা বন্ধ হয়, এটি হবে মার্কিন ইতিহাসে প্রথমবার যে কোনো ফেডারেল সরকার বন্ধের কারণে খাদ্য সহায়তা পুরোপুরি থেমে যাবে। এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না—ছুটির মৌসুম একদম সামনে, আর বাজারদরও আকাশচুম্বী।
কেউ যদি স্ন্যাপ বা অন্যান্য সুবিধার ওপর নির্ভর করেন, তাহলে এখনই স্থানীয় ফুড ব্যাংক বা সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি