৫ মে ২০২৬

নিউ ইয়র্কে বিনামূল্যে শিশু পরিচর্যার কথা ভাবছেন গভর্নর ও মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পিএম
নিউ ইয়র্কে বিনামূল্যে শিশু পরিচর্যার কথা ভাবছেন গভর্নর ও মেয়র

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির অভিভাবকরা শিগগিরই তাদের দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যের শিশু পরিচর্যার সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবার গভর্নর ক্যাথি হোকুল ও মেয়র জোহরান মামদানি একটি নতুন পরিকল্পনা উন্মোচন করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দুই ডেমোক্র্যাট নেতা এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরবেন। একই সঙ্গে হোকুল রাজ্যজুড়ে আরও বিস্তৃত শিশু পরিচর্যা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেবেন বলে আশা করা হচ্ছে।

এক বিবৃতিতে হোকুল বলেন, নিউ ইয়র্কের প্রতিটি পরিবার একমত হবে শিশু পরিচর্যার খরচ অত্যন্ত বেশি। মেয়র মামদানি ও আমাদের রাজ্যের নেতাদের সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমি গর্বিত। এটি একটি শক্ত ভিত্তিকে বাস্তব রোডম্যাপে রূপ দেবে, যা আমাদের রাজ্যের কর্মজীবী অভিভাবক ও শিশুদের জীবন বদলে দেবে।

মেয়র মামদানির জন্য এটি তার প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তিনি শহরকে আরও সাশ্রয়ী করে তোলার লক্ষ্য নিয়ে একটি রূপান্তরমুখী কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মামদানি এক বিবৃতিতে বলেন, এই সাফল্য শুধু নগর ও রাজ্য সরকারের অংশীদারিত্বের বিজয় নয় এটি প্রমাণ করে, নিউ ইয়র্কাররা একসঙ্গে কাজ করলে সরকার কীভাবে কর্মজীবী পরিবারগুলোর জন্য সেবা দিতে পারে, তা আমূল বদলে দেওয়া সম্ভব।

চলতি বছর পুনর্নির্বাচনের মুখে থাকা মধ্যপন্থী গভর্নর হোকুল নতুন প্রগতিশীল মেয়রের সঙ্গে বিনামূল্যের শিশু পরিচর্যা পরিকল্পনায় রাজনৈতিকভাবে একমত হয়েছেন। তবে এই কর্মসূচি কীভাবে বাস্তব রূপ নেবে, তা নিয়ে এতদিন প্রশ্ন ছিল।

গভর্নরের দপ্তরের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, হোকুল শহরের দুই বছর বয়সীদের জন্য বিনামূল্যের শিশু পরিচর্যা কর্মসূচির প্রথম দুই বছরের অর্থায়নে অঙ্গীকারবদ্ধ। এটিকে বিদ্যমান প্রি-কে কর্মসূচির সম্প্রসারণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রথম বছর শহরের নির্ধারিত উচ্চ চাহিদাসম্পন্ন এলাকায় কর্মসূচিটি চালু হবে। এরপর চতুর্থ বছরের মধ্যে পুরো শহরে তা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, হোকুল রাজ্যজুড়ে সর্বজনীন প্রি-কে সম্প্রসারণে কাজ করবেন বলে জানিয়েছেন। লক্ষ্য হচ্ছে ২০২৮–২৯ শিক্ষাবর্ষের শুরুতেই নিউ ইয়র্ক রাজ্যের সর্বত্র এই কর্মসূচি চালু করা।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি