নিউ ইয়র্কে আইসিই ভবনে খাম থেকে সাদা গুঁড়ো উদ্ধার, তদন্ত শুরু

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়ে বৃহস্পতিবার খামের ভেতর থেকে সাদা গুঁড়ো উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
অ্যাডামস এক্স-এ (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, 'নিউ ইয়র্কবাসী, আমাকে প্রাথমিকভাবে ব্রিফ করা হয়েছে ২৬ ফেডারেল প্লাজায় উদ্ঘাটিত ঘটনাটি নিয়ে, যেখানে খামের মধ্যে সাদা গুঁড়ো পাওয়া গেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এ পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।
তিনি জানান, ফেডারেল কর্তৃপক্ষের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকলেও নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের হ্যাজম্যাট টিম ভবনের ভেতর ও বাইরে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
ফায়ার ডিপার্টমেন্ট ‘দ্য হিল’-কে জানিয়েছে, বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে নবম তলায় সাদা গুঁড়োর খবর পাওয়া গেলে ভবনটি খালি করা হয়। তবে কোনো আহতের খবর মেলেনি। সংস্থাটি জানিয়েছে,'হ্যাজম্যাট মোতায়েন করা হয়েছে, কার্যক্রম চলছে।'
নিউ ইয়র্ক সিটির জননিরাপত্তা বিষয়ক ডেপুটি মেয়র কাজ ড’ট্রি এক্স-এ লিখেছেন, স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মেয়র অ্যাডামস এবং প্রশাসনিক ডেপুটি মেয়র ক্যামিল জোসেফ ভারল্যাককে ব্রিফ করেছি। তদন্ত চলছে। এলাকায় বাড়তি নিরাপত্তা ও অস্থায়ী বন্ধ থাকবে। সবাইকে অনুরোধ করছি, এলাকা এড়িয়ে চলুন এবং সরকারি চ্যানেল থেকে তথ্য নিন।
এদিকে, ম্যানহাটনের ডাউনটাউনে আইসিই কার্যালয়ের অবস্থা নিয়ে সম্প্রতি নাগরিক অধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে ওই ভবনের সামনে বিক্ষোভও হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জেলা বিচারক লুইস ক্যাপলান আইসিইকে আদেশ দেন আটক অভিবাসীদের জন্য ভবনের পরিবেশ উন্নত করতে। নাগরিক অধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, সেখানে আটক অভিবাসীদের পর্যাপ্ত আইনজীবীর সহযোগিতা, ওষুধপত্র বা শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা দেওয়া হচ্ছে না।
ন্যায়বিচার বিভাগ স্বীকার করেছে, আটকরা দিনে মাত্র দুটি খাবার পাচ্ছেন এবং তাদের ওষুধ ও ঘুমানোর ম্যাট দেওয়া হয়নি। তবে ফেডারেল সরকার অন্যান্য অভিযোগ নাকচ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন বলেছেন, আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে এবং খারাপ পরিবেশের অভিযোগ 'পুরোপুরি মিথ্যা।'
বিচারক ক্যাপলান মন্তব্য করেন, আইসিইর মানদণ্ড আর বাস্তবে যা ঘটছে—এর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
তিনি আদেশ দেন, আটক অভিবাসীদের অনুরোধ অনুযায়ী বিছানার ম্যাট, অতিরিক্ত কম্বল, পরিষ্কার কাপড়, নারীদের স্বাস্থ্যবিধি সামগ্রী ও ওষুধের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি