৭ মে ২০২৬

নিষেধাজ্ঞার উপেক্ষা করে বাড়ির দিকে ছুটছে মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিষেধাজ্ঞার উপেক্ষা করে বাড়ির দিকে ছুটছে মানুষ

বাংলাপ্রেস ডেস্ক: নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও রাজধানীতে প্রবেশ ও বাহির হওয়ার চেষ্টা করেছে মানুষ। তবে পুলিশের কড়া তল্লাশির মুখে ফিরে যেতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার (২১শ মে) ঢাকা-মাওয়া মহাসড়কের প্রবেশ দ্বারে বুড়িগঙ্গা নদীর চীন-মৈত্রী ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দু'টিতে এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এমন চিত্র দেখা গেছে।

এদিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাজধানীর বাহির ও প্রবেশ করার চেষ্টা করেছে যে সব যানবাহনের বেশির ভাগই ঘুরিয়ে ফেরত পাঠিয়েছে পুলিশ। এক্ষেত্রে এ্যাম্বুলেন্স, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জরুরি সেবাদানকারি যানবাহন এর আওতামুক্ত ছিলো। তবে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এসময় অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আর, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকল নাগরিকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি