৮ মে ২০২৬

নির্বাচনকে সামনে রেখে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নির্বাচনকে সামনে রেখে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়এর আওতাধীন মাঠপর্যায়ের আরও ৬১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের পাঁচ কর্মকর্তাকে বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের পাঁচ কর্মকর্তা উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে সাধারণ সেবা-১ অধিশাখা থেকে মানবসম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখায়, উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ অধিশাখায়, উপসচিব মো. হুমায়ুন কবিরকে বাজেট অধিশাখা থেকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ, উপসচিব এম. মাজহারুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখা থেকে বাজেট অধিশাখায় এবং উপসচিব মোহাম্মদ এনামুল হককে সাধারণ সেবা-২ অধিশাখায় বদলি করা হয়েছে।

এছাড়া অন্য এক প্রজ্ঞাপনে উপসচিব ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদের ৭ জনকে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ জন জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি