৮ মে ২০২৬

নির্বাচনের ৪ বছর পর হযরত আলীকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচনের ৪ বছর পর হযরত আলীকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা : সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ হযরত আলীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী।

তিনি জানান, ২০১৬সালের ৩১মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন (ঘোড়া প্রতীক) ৫হাজার ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন রির্টাানিং অফিসার।

নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী মোঃ হযরত আলী (নৌকা প্রতীক) পান ৫হাজার ২১ ভোট। এ বিজয়কে চ্যালেঞ্জ করে মোঃ হযরত আলী বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনালে ২টি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। শুনানী শেষে উভয়পক্ষের উপস্থিতিতে শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুণঃগণনা অনুষ্ঠিত হয়। পুণঃগণনায় ঘোড়া প্রতীকের ১০১টি ভোট বাতিল ও নৌকা প্রতীকের ৩ ভোট বৃদ্ধি পায়।

ফলে ঘোড়া প্রতীকের ৪হাজার ৯৫৮ ভোট ও নৌকা প্রতীকের ৫হাজার ২৪ ভোট হয়। এরমধ্যে ১৫টি ভোট আপত্তিতে রেখে ৫১ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ হযরত আলীকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে এ রায় দেন বিজ্ঞ বিচারক উমা রানী দাস। বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন খান।

রায়ের সত্যতা স্বীকার করেন ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করবো। বাদীপক্ষে আইনজীবী বাঁধন কুমার গোস্বামী আরো বলেন, বাতিলকৃত ভোটগুলোতে নির্বাচন কমিশনের নির্ধারিত সীলের স্থলে হাতের ও পায়ের আঙুলের ছাপ দেয়া ছিলো।

উল্লেখ্য যে, ২০১৬সালের ৩১মার্চ নির্বাচনে বিজয়ী ঘোষণার পর মোঃ আনোয়ার হোসেন ওই বছরের ২৯ মে তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান তৎকালীন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। শপথ নেয়ার পর থেকে এ ইউনিয়নের কার্যক্রম অধ্যাবধি পরিচালনা করে আসছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি