৫ মে ২০২৬

নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না :স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না :স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় বুধবার ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছে। বিএনপির অভিযোগ সত্য নয়। তার প্রমাণ আমার এলাকায় রাস্তার যেদিকেই তাকাই কোদাল মার্কার পোস্টা দেখি, আমার পোস্টারই নাই।’

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটাও ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধু যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, শুধু তাদের ছাড়া আর কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি