৫ মে ২০২৬

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতেই অনিশ্চয়তায় আ.লীগ : ড. কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতেই অনিশ্চয়তায় আ.লীগ : ড. কামাল

বাংলাপ্রেস ডেস্ক : সরকার আবারও যেনতেন নির্বাচন করার ‘পাঁয়তারা’ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আজ বুধবার বিকেলে পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এসব কথা বলেন ড. কামাল হোসেন। বার্তাসংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

ড. কামাল হোসেন বলেছেন, ২০১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি। ড. কামাল আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে।

গণফোরাম সভাপতি বলেন, সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এ সময় আগামী তিনদিনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একক ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ইশতেহার ঘোষণা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি