নির্বাচনে জামায়াত,শিবির, হেফাজত সংশ্লিষ্টদের সহিংসতা রোধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সহিংসতা রোধে জামায়াত, ছাত্রশিবির, হেফাজত সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও উঠে এসেছে।জামায়াতে ইসলাম, ছাত্রশিবির ও হেফাজতে ইসলামসহ সমমনা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সবধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। এতে বলা হয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ রাজনীতি রক্ষায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং হেফাজতে ইসলামের মত ধর্মভিত্তিক সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় ঐ বিলে। একইসঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি