নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাটে ফুলের দোকান গুলোতে উপচে পরা ভীড়

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাতে ফুলের দোকান গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ফুলের মালা, বাহারী রঙ্গের ফুলের তোড়া কিনতে দেখা গেছে। লালমনিরহাটের মিশন মোড়স্থ ফুলের দোকানগুলোতে অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশীই ভীড় ছিল। রূপন ফুল বিতানের প্রোপাইটর আব্দুর রশিদ (রূপন) এ প্রতিবেদককে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সাংসদদের শুভেচ্ছা জানাতে ফুলের চাহিদা বাড়বে জেনে আগে থেকেই বাহারি রঙ্গের বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করেছি এবং আমার নিজস্ব বাগানের অনেক ফুল আজ দোকানে এনেছি পূর্ব অভিজ্ঞতা থেকে।
দোকান মালিকের কাছে দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বিশেষ দিনগুলোতেই আমরা একটু ভালো বেচাকেনা করতে পারি। যেহেতু অন্যান্য দিনগুলোতে ভালো বেচাকেনা হয় না তাই দাম তো একটু বেশি হবেই। তবে দাম বেশি হলেও ক্রেতাদের কার্পন্যতা থাকে না। তারা আনন্দের সাথে ফুল কিনছে। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে মহাজোটের জি এম কাদের, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মোতাহার হোসেন সাংসদ নির্বাচিত হন। সবমিলিয়ে মহাজোটের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি