৫ মে ২০২৬

নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে কমিশন কলঙ্কিত হবে : মাহবুব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে কমিশন কলঙ্কিত হবে : মাহবুব

বাংলাপ্রেস ডেস্ক : সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায় বক্তৃতাকালে মাহবুব তালুকদার এ কথা বলেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে জানিয়ে তিনি এমনটা না হতে দেওয়ার আহ্বান জানান।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের কাজে লাগাতে হবে। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে কাজ করারও আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, ‘ভোটকেন্দ্রের সব অনিয়ম রোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। আইনসিদ্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা নিজেদের কলঙ্কিত করতে চাই না। আমি জানি, আপনাদের কেউই সেই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি