৫ মে ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচন পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

বিদেশ ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হামলা-পাল্টাহামলা শুরু হয়েছে। বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে।

শুক্রবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। নিউটাউনে তৃণমূলের কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুর্গাপুরের লাউদোহা এলাকার পাটশাওড়া গ্রামে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

রাতে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে ঢুকে রড দিয়ে মারধরের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেছে দলটি। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি