নির্বাচন নিয়ে বিএনপি'র সাথে কোন আলোচনা হবে না : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস অনলাইন:বিএনপির নির্বাচনে আসা না আসার বিষয়ে সরকারের কিছু করার নেই। এটা তাদের নিজেদের ব্যাপার। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনাও হবে না। রোববার (০২ সেপ্টেম্বর) বিমসটেক সম্মেলন নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএমের বিরোধিতা করছে।
এ সময় শেখ হাসিনা আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো এটা আমাদের ঘোষণা ছিল। এটা তারই একটা অংশ। নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষে ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। আমরা চেয়েছি মানুষের ভোটের অধিকার মানুষের হাতে থাকুক। ইভিএম নতুন প্রযুক্তি। এটার বিরুদ্ধে বিএনপি খুব বেশি সোচ্চার। কারণ ভোটের রাজনীতিতে কারচুপি করা এটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে জিয়াউর রহমান।
আজকে বিএনপি যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে তখন তাদের বলতে হয় তারা জন্মস্থান থেকে খোঁজ করুক তাদের জন্ম কোন বৈধভাবে হয়েছে। দুইটা সিল মেরে হাতে নিয়ে টাকা পায় এভাবে বহু নির্বাচন কারচুপি তারা করেছে। ইভিএম হলে তো ওই কারচুপি থাকবে না। একটার জায়গায় দুইটা তিনটা করতে পারবে না। সিল মেরে ব্যালট বাক্স ভরতে পারবে না। সেজন্যেই তারা আপত্তি জানাচ্ছে।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি