৭ মে ২০২৬

নির্বাচন, মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নির্বাচন, মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা বলেছেন। গতকাল জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্টিফেন ডুজারিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসাবে দেখছেন। এই চিঠির ফলে বাংলাদেশের ডামি নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশে আবারও ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কী মানবাধিকার লঙ্ঘন এবং ডামি নির্বাচন-এ বিষয় দুটিকে অবজ্ঞা করেননি? মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কী?’ জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ’না। তিনি (জাতিসংঘ মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুননির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি