নির্বাচন করছেন না সাকিব

বাংলাপ্রেস অনলাইন :প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল শনিবার রাতে বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানান। সাকিব বলেছেন, এবার নির্বাচন করছি না। মাঠেই থাকতে চাই।
এর আগে সাকিব আল হাসানকে এ নির্বাচনে অংশ না নেওয়ার জন্য উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এই উপদেশ দেওয়া হয়।আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সন্ধ্যায় গণভবনে গেলে সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমার নির্বাচন করার জন্য সামনে অনেক সময় আছে। তুমি আগামী দিনে নির্বাচন করার জন্য অনেক সময় পাবে। এখন তুমি দেশ ও জাতির জন্য ক্রিকেট খেলো। এটাই তোমার জন্য ভালো হবে।
আরও জানা যায়, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সাকিব নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।রাতে সাকিব এ কথা বললেও এদিন দুপুরে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মাগুরা-১ আসন থেকে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে ২৩ ডিসেম্বরের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। আজ তার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা ছিল।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি