নির্বাচন কমিশনের উপর সবার আস্থা সৃষ্টি হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন,প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে কমিশনের ওপর আস্থা তৈরি হয়েছে। সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।
বৃহস্পতিবার সকালে ইসি ভবনে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণার্থীদের সিইসি বলেন, প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। কোন প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় না নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করতে হবে। ইসি ভবনে পর্যায়ক্রমে সারা দেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি