৬ মে ২০২৬

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে, কোনো আশঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে, কোনো আশঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপাকালে এমনটা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, যারাই নির্বাচন বানচালের চেষ্টা করবে, কঠোর হাতে দমন করা হবে। যারা এ কাজ করতে চাচ্ছে, তারা একটা ভীতির পরিবেশ তৈরি করতে চাচ্ছে। সেটি প্রতিহত করার জন্যই আজকের এই মিটিং। এটা সফল হতে দেয়া হবে না।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, পুনরাবৃত্তি যাতে না ঘটে এ জন্যই আজকের আলোচনা। যারা এমন চিন্তা মাথায় নিয়ে বসে আছেন, তাদের কীভাবে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নিরাপত্তার অংশ হিসেবে প্রার্থীরা অস্ত্র সঙ্গে নিতে পারবে কিনা, সেটি ভেবে দেখবে ইসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন যেকোনো ঘটনার প্রভাব তো নির্বাচনের ওপর থাকবেই, এটা অস্বাভাবিক নয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নির্বাচনের ওপর প্রভাব ফেলবে, সেটিও আমাদের আমলে নিতে হবে। সব একেবারে নির্মূল করা যাবে না। কিন্তু এটা অবশ্যই দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে, নাকি করছে না।

ইসি সানাউল্লাহ বলেন, সাইবার সিকিউরিটি সেলগুলো কাজ করছে। তারা বিশেষভাবে নির্বাচনের দিকে নজর দিচ্ছে। আমাদেরও একটি সেল করা হয়েছে যেটি সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এই সেলগুলো বিভিন্ন বাহিনী ও সংস্থার অধীনে কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপতথ্য একেবারে শূন্য করে দেয়া সম্ভব নয়। এর প্রবণতা ঠেকাতে হবে, বিস্তার ঠেকাতে হবে। সেটিই আমরা করে যাচ্ছি। যাদের চিহ্নিত করতে পারব, তাদের আইনের আওতায় আনা হবে। দোষারোপের রাজনীতির সুযোগ কেউ যাতে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি