নিরপেক্ষ সরকারের চেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন জরুরি : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,-'অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ইভিএম সমর্থন করে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি ভোট কারচুপি করার জন্যই ইভিএম পদ্ধতি চায় না'
শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউজে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের থেকেও নিরপেক্ষ নির্বাচন কমিশন খুবই জরুরি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের চেয়েও দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তারা (বিএনপি) অংশ নেয়নি, এটা তাদের ব্যাপার। এবারও যদি তারা অংশ না নেয়, এটাও তাদের ব্যাপার। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের অধিকার। এটা কোনো সুযোগ নয়। কোনো গণতান্ত্রিক দেশে সরকার সুযোগ বিতরণ করে না। এখানেও সুযোগ বিতরণের কোনো স্কোপ নেই।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি