৫ মে ২০২৬

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল মুজিববর্ষের আশ্রায়ন প্রকল্পের ঘর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল মুজিববর্ষের আশ্রায়ন প্রকল্পের ঘর
বাংলাপ্রেস ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন বেশ কয়েকটি ঘরের দেয়াল এবং মেঝে ধসে গেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করছেন সুবিধাভোগী পরিবারগুলো। রোববার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা (বগারচর) নামক এলাকায় আশ্রয়ন প্রকল্পের এসব ঘর ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রকল্পের কাজে দুর্নীতি করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায়ই এত অল্প সময়ে ঘরগুলো ভেঙে পড়েছে। এসব ঘর যাদের জন্য নির্মাণ করা হচ্ছে, তারা কেউ কেউ পরে এসব ঘর ‘মাথায় ভেঙে পড়ার’ আশঙ্কাও করছেন। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, মূলত মাটির কারণে ঘরগুলো ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো ইতোমধ্যে মেরামত শুরু হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি