৫ মে ২০২৬

নির্মানের সাত বছর পরেও সংস্কার হয়নি সড়ক, চলাচলে অযোগ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্মানের সাত বছর পরেও সংস্কার হয়নি সড়ক, চলাচলে অযোগ্য

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগড় ইউনিয়নের গৌরীপুর টু শাহগঞ্জ সংযোগ সড়কের দারিয়াপুর হইতে তেলীহাটী বাজার ভায়া অষ্টগড় পর্যন্ত সংযোগ রাস্তায় ৫০০ মিটার রাস্তার পাকাকরন কাজের ২০১৩ সালের ২০শে ফেব্রুয়ারী আনুষ্টানিক ভিত্তি প্রস্থর স্থাপন করেন তৎকালীন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির এমপি। আই, আর, আই, , ডি, পি, প্রকল্পের আওতায় গৌরীপুর এলজিইডি অফিসের বাস্তবায়নে পাকা সড়কটি নির্মান করেন ঠিকাধারী প্রতিষ্টান।

যাহার চুক্তি মূল্য ২৪.৬৩.৩০০.০০ টাকা। রাস্তার কার্পেটিং করা পাথর উঠে গেছে অনেক আগেই এমনকি ইটের খোয়া ও বালি হয়ে মিশে যাচ্চে মাটির সাথে, অনেক জায়গায় নিচ দিকে দাবিয়ে পড়ছে অনেক মাঝখানে লাইলের মত মত উচু এবং সাইটগুলি দেবে গেছে। বর্তমানে এই রাস্তায় নির্মানের পর থেকে অদ্যবদি পর্যন্ত কোন খবর নেয়নি গৌরীপুর এলজিইডি অফিস।

এলাকারাসীর অভিযোগে জানা যায় দীর্ঘ সাত বছর আগে এই রাস্তাটি পাকাকরন করা হয়েছিল কিন্তু এর পরে আর কোন দিন কার্পেটিং করা হয়নি, বর্তমান সরকারের এতটাকা নষ্ট করার কি দরকার ছিল? বর্তমানে এই রাস্তা দিয়ে রিক্সা বা অটোরিক্সা তো দুরের কথা পায়ে হেঁটে গেলেও দুর্ঘটনার শিকারহন অনেকেই মাটির রাস্তা ছিল অনেক ভালই ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের এক মহিলা জানান আমার মেয়েকে গর্বভতী অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তার কি হয়েছে লোক সমাজে কি ভাবে বলব,তবে আমার মেয়ের মত অন্য কারো মেয়ের যেন না হয় ।এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ আব্দুল ওয়াহেদ জানান এই রাস্তা সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি