৮ মে ২০২৬

নির্ধারিত সময়ে হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্ধারিত সময়ে হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

জবি থেকে সংবাদদাতা : নির্ধারিত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা।

আগামীকাল ( ৪ ডিসেম্বর ) মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জবির সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, সরকারি কাজের মেয়াদ ২ বারের বেশি বাড়ানোর সুযোগ না থাকলেও ৪ দফা সময় বাড়ানোর পরও জবির নির্মানাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করতে পারিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০১১ সালের কাজ শুরু করে থেকে দীর্ঘ ৮ বছরেও কাজ শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

কর্মসূচীর বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাওসিব মাহামুদ সোহান বলেন, ২০১১ সালে ছাত্রী হলের কাজ শুরুর পরও এখনো কাজ শেষ করতে না পারা বিষয়টা খুবই দুঃখজনক। হয়ত এটা গিনেজ রেকর্ড বুকে লেখানোর মত কীর্তি যা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের হয়ত নেই ।উপাচার্য বার বার হলের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে দায়সাড়া বক্তব্য দেন।তার কথা মেনে নিয়েই বলতে চাই ৩১ ডিসেম্বরের ভিতর হলের কাজ শেষ না হলে জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কর্মসূচি দিতে আমরা পিছপা হব না।প্রাথমিকভাবে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। কর্মসূচীতে পরবর্তী সিদ্ধান্ত জানাব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি