নিলামে ওবামার জুতার দাম উঠছে ২৫ হাজার ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার একজোড়া জুতা নিলামে দাম উঠছে ২৫ হাজার ডলার। অর্থাৎ, বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। এটি বিশেষভাবে ডিজাইন করেছিল বিখ্যাত জুতা নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। বিখ্যাত সেই স্নিকার্সটি এবার সেটি নিলামে তোলা হয়েছে।
সম্প্রতি নিলাম সংস্থা সদবি’র ওয়েবসাইটে নিলামে উঠেছে ওবামার ১২ দশমিক ৫ সাইজের বাস্কেটবল জুতা জোড়া। ওয়েবসাইট সূত্রে খবর, এই স্নিকার্স নাইকির হাইপারডাঙ্কস মডেলের। বিশেষভাবে ডিজাইন করা নাইকির এই জুতোর সংখ্যা বর্তমানে মোট দুই জোড়া। ২০০৯ সালে ডিজাইন করা হয়েছিল এটি। গত ১২ বছর ধরে যত্ম করে রাখা হয়েছে। এরইমধ্যে স্নিকার্স জোড়ার দাম উঠেছে ২৫ হাজার ডলার। অর্থাৎ, বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। জুতাটি দেখতেও বেশ আকর্ষণীয়। উপরের দিকে সাদা চামড়ার ডিজাইন আর নীল রঙের নাইকি ট্রেডমার্ক নজর কাড়ে। জুতাটির ফ্লাইওয়্যার টেকনোলোজিও দুর্দান্ত। এর পাশাপাশি সুতা দিয়ে প্রেসিডেন্টের অফিসিয়াল সিলও ডিজাইন করা হয়েছে। ১৭৭৬ সালে আমেরিকার প্রতিষ্ঠা দিবসের গ্রাফিক্সটিকেও সুন্দর ভাবে জায়গা দেয়া হয়েছে এই জুতায়।
ওবামার প্রিয় খেলা ছিল বাস্কেট বল। সেই কথা মাথায় রেখেই পরের দিকে সাবেক প্রেসিডেন্টের জন্য একটি বাস্কেট বল শু ডিজাইন করে নাইকি। এখান থেকেই জন্ম হয় নাইকি হাইপারডাঙ্কের। পরের দিকে বেইজিং সামার অলিম্পিক গেমসে এই ধরনের জুতা পরতে দেখা যায় আমেরিকার প্লেয়ারদের। এই জুতা থেকেই আমেরিকার অলিম্পিক স্নিকার্সের ‘ইউনাইটেড উই রাইজ’ কালেকশনের ডিজাইনও অনুপ্রাণিত হয়েছিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি