৪ মে ২০২৬

নিখোঁজের তিন দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিখোঁজের তিন দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি, : নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মীর মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার বাংলাপ্রেসকে জানায়, গত বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফিরে নি। তারপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে মাইনুলের আর কোনো খোঁজ-খবর না পেয়ে পলাশ থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশন এনে জানতে পারি তার শেষ অবস্থা ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে নিহত মাইনুলের গলাকাটা লাশ তার কর্মস্থল টুথ অফিস (ডেন্টাল হাসপাতালে পড়ে আছে। ওসি আরও বলেন, শনিবার বিকালে টুথ অফিস (ডেন্টাল হাসপাতাল) এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভিতরে গলাকাটা অবস্থায় নিহত মাইনুল হকের লাশটি পড়ে আছেন। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনার রহস্য উদ্ঘাটন করাসহ ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি