নিখোঁজের ৪ দিন পর সন্ধান মিলেছে বিসিএস ক্যাডার হ্যাপির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার-টেকনাফের সেন্টমার্টিন অঞ্চল ভ্রমণ করতে গিয়ে নিখোঁজ বিসিএস ক্যাডার হ্যাপির (৩১) ৪ দিন পর সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ ওই নারীকে জীবিত উদ্ধার করে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
মাহমুদা আক্তার হ্যাপি ৪১ তম বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। গত ৪ ফেব্রুয়ারি রোববার সেন্টমার্টিন দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন এই নারী।
ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের পর্যটকের একটি দল টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপিও ছিলেন। তারা দ্বীপটির হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। গত ৪ ফেব্রুয়ারি সকালে মাহমুদা আক্তার হ্যাপি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি রিসোর্টে ফিরেননি। পরে রিসোর্টের সঙ্গীরা মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে তথ্য দেন। কিন্তু এর ঘণ্টাখানেক পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপারে নিখোঁজ নারী পর্যটকের সঙ্গে রিসোর্টের কক্ষে অবস্থানকারী বান্ধবী সুমা খানম টেকনাফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
ওসমান গনি বলেন, এর সূত্র ধরে হ্যাপির ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ট্র্যাকিং করে বৃহস্পতিবার রাত ৯ টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার এআর কটেজ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার মাহমুদার বরাত দিয়ে ওসি বলেন, ওই দিন হ্যাপি সেন্টমার্টিন দ্বীপের সৈকতে গোসল করতে নেমেছিলেন। পানিতে ভেসে গেলে কিছু জেলে তাকে উদ্ধার করে শাহপরীর দ্বীপ নিয়ে যায়। পরে সেখান থেকে একটি টমটম যোগে টেকনাফ হয়ে কক্সবাজার চলে আসেন। পরে শুক্রবার সকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি