৪ মে ২০২৬

নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে টুকরো টুকরো করে হত্যা করা হয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে টুকরো টুকরো করে হত্যা করা হয়

বাংলাপ্রেস অনলাইন: সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে দেশটির শীর্ষ নেতাদের নির্দেশে হত্যা করা হয়েছে। তুরস্কের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, সৌদি আরব থেকে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ১৫ জনের একটি ঘাতক টিম ওই হত্যা মিশনে অংশ নেয়।

তারা সৌদি আরব থেকে ইস্তাম্বুলে পৌঁছেই দু'টি ইন্টারন্যাশনাল হোটেলে উঠে এবং সেখান থেকে সরাসরি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে চলে যায়। সাংবাদিক খাশোগি কনস্যুলেটে পৌঁছার আগেই তারা হত্যার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে এবং খাশোগি সেখানে প্রবেশের পর তারা তাকে হত্যা করে। হত্যার পর তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয়।

পত্রিকাটি আরও লিখেছেন, ঘাতক দলে একজন ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি সঙ্গে করে একটি করাত নিয়ে এসেছিলেন। ওই করাত দিয়েই তাকে টুকরো টুকরো করা হয়। হত্যা মিশন শেষ হতে দুই ঘণ্টা সময় লেগেছে। মিশন শেষে ঘাতকরা দ্রুত তুরস্ক ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। দু'টি প্রাইভেট বিমানে করে ঘাতকরা তুরস্কে গিয়েছিল।

আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা জামাল খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে যান কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেন নি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি