৮ মে ২০২৬

নিখোঁজের ৫দিন পর মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিখোঁজের ৫দিন পর মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আলামিন হোসেন (১৩) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের একটি কচু বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করে। সে আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিনের চাচা ফারুক হোসেন জানান, ৩০ নভেম্বর আলামিন বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

বুধবার দুপুরে তার গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, আলামিন স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজী পড়তো। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হবার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির বাড়ির পেছন থেকে উদ্ধার করেছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওসি জানান, হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি