৪ মে ২০২৬

নিজ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিলেন দখলদাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিলেন দখলদাররা

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের উলিপুরে প্রশাসনের মধ্যস্থতায় পৌরবাজারের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিলেন দখলদাররা।

আজ (মঙ্গলবার) দিনব্যাপী কাচারী বাজারের পুরাতন পাটহাটি ও কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে থাকা এসব অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে নেয়। সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন দীর্ঘদিন ধরে পুরাতন পাট হাট ও শহীদ মিনার চত্ত্বর অবৈধভাবে দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখলে ছিল। জনসাধারণের চলাচল ও হাট-বাজার করতে সমস্যা হওয়ায় আলোচনা সাপেক্ষে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন। তবে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।

মুরগী ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন পৌর কর্তৃপক্ষ বাজারের ভিতরে নির্দিষ্ট স্থানে দোকান বরাদ্দ দেয়ায় আমরা আমাদের দোকান নিজে উদ্যোগে সরিয়ে নিচ্ছি। উলিপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর, বিজয় মঞ্চ ও শেখ রাসেল চত্ত্বরে সরকারি ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু দখলদারদের কারণে এসব অনুষ্ঠান আয়োজনে ব্যাঘাত সৃষ্টি হত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি