৬ মে ২০২৬

নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নিজের ফ্ল্যাট থেকে রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন। তিনি বলেন, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। তার বাসার দুই গৃহকর্মী পালিয়েছে। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে। মারুফ আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি