৫ মে ২০২৬

নিহতদের পরিবারকে দেড় লাখ করে টাকা দেওয়া হবে: নৌপ্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিহতদের পরিবারকে দেড় লাখ করে টাকা দেওয়া হবে: নৌপ্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার পুড়ে যাওয়া লঞ্চ ও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে প্রত্যেক পরিবার দেড় লাখ টাকা করে পাবে। আহত-দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। এরই মধ্যে একজন যুগ্ম সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি সুগন্ধা নদীতে আগুন লাগে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এর ইঞ্জিনরুমে। রাত ৩টার দিকে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছেন পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড সদস্যরা। তাৎক্ষণিক মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি