
বাংলাপ্রেস ডেস্ক: মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে দুসপ্তাহ আগে মৃত্যুর পর, স্থানীয় সময় আজ মঙ্গলবার জর্জ ফ্লয়েডকে সমাহিত করা হবে। পরিবার-পরিজন পরিবেষ্টিত হয়ে ব্যক্তিগত অন্তেষ্টিক্রিয়া শেষে তাঁর মরদেহ নিকটবর্তী পার্লল্যান্ড শহরে নিয়ে যাওয়া হবে, যেখানে তাঁর ভাইয়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
যে হাইস্কুলে তিনি পড়তেন, সেই স্কুলের অগ্নিবর্ণ ও গৈরিক রঙে হিউস্টনের সিটি হলকে সোমবার প্রজ্জলিত করে তাঁর জীবনকে স্মরণ করা হয়।
ওই একই রঙে সেজে উঠে লস এঞ্জেলেস, বোস্টন, অকল্যান্ড , লাস ভেগাস ও নিউ ইয়র্কের সিটি হলগুলি।
সোমবার The Fountain Of Praise চার্চে জনগণ শেষবারের মতো তাকে দেখা ও শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]